ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

চিলমারীতে যাত্রী ছাউনি দখল মুক্ত করতে খোলা হচ্ছে সাটার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইউনিয়নে নদীবন্দর রমনাঘাট এলাকায় যাত্রীদের জন্য নির্মিত বিশ্রামাগার দখল করে, সাটার লাগানোর খবর পাওয়া গেছে। রমনা ঘাটের ইজারাদার শহিদুল্লাহ কায়সার ইমুর বিরুদ্ধে। সাটার লাগানোর সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন সহ স্থানীয় জনগণ বাঁধা দিলে কাজ বন্ধ করেন শ্রমিকরা। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম। তিনি বলেন, যাত্রী ছাউনিটি উন্মুক্ত রাখতে সাটার গুলো খুলে ফেলা হচ্ছে। বাকি গুলোও দ্রুত খোলা হবে বলে জানান তিনিং। খোঁজ নিয়ে জানা গেছে, চিলমারী নদীবন্দরের পথচারীদের জন্য তৈরি করা বজরা দিয়ার খাতা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন যাত্রী ছাউনিটির মাঝে ইটের দেয়াল দিয়ে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যার সম্মুখে সাটার লাগানোর হয়েছে। সরেজমিনে দেখা যায়, ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার যাত্রী ছাউনির একটি অংশের লাগানো সাটার গুলো খুলে ফেলা হয়েছে। দ্রুত বাকি অংশেরও সাটার গুলো খুলে ফেলা হবে। ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, যাত্রী ছাউনি সম্মিলিত জনসাধারণের জন্য, এটা ব্যবহার করবে জনগণ। এখানে প্রতিমন্ত্রীর ভাগিনা শহিদুল্লাহ কায়সার ইমু ক্ষমতার প্রভাব দেখিয়ে জনসাধারণের সম্পদ দখল করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনকে ব্যাপারটি জানিয়েছি। এরপর প্রশাসন যাত্রী ছাউনি দখল মুক্ত করার ব্যবস্থা নেন। দখ‌লের অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে ঘাট ইজারাদার শহিদুল্লাহ কায়সার ইমু ব‌লেন, আ‌মি এ গু‌লোর সা‌থে জ‌ড়িত নই। টি‌কিট বি‌ক্রি, যানবাহ‌নের নৈশ-প্রহরীর বিশ্রা‌মের জন‌্য প‌রিত‌্যাক্ত ওই ঘাট শেড‌টি সংস্কার ক‌রে‌ছিলাম। প‌রে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার বারণ করায় ‌সেটা বন্ধ রে‌খে‌ছি বলে জানান তিনি 


আরও খবর