শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অস্ট্রেলিয়ায় সুন্দরবনের বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরেন খুবি উপাচার্য।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সেমিনারে সুন্দরবনের বহুমাত্রিক গুরুত্ব ব্যাখ্যা করেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ফেনার স্কুল অব এনভায়রনমেন্ট এন্ড সোসাইটি আয়োজিত সেমিনারে ‘বাংলাদেশের সুন্দরবন-প্রকৃতির অনন্য উপহার’ শীর্ষক গবেষণা নিবন্ধ তিনি উপস্থাপন করেন। সেখানে অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর পিটার কানোওস্কিসহ বিভিন্ন দেশের প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন তাঁর গবেষণা নিবন্ধে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রবণতায় সুন্দরবন ও জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বিশ্বের ম্যানগ্রোভ রক্ষায় সুন্দরবনের অভিজ্ঞতা ও অভিযোজন কৌশলের দিকটিও যথাযথভাবে তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবন বছরে যে পরিমাণ অক্সিজেন উদ্গীরণ করে কার্বন আত্মস্থ করছে তা মানবজাতির জন্য বহুমূল্যবান। এ বাস্তবতা বিবেচনায় রেখে বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় তিনি গবেষক, বিজ্ঞানী ও দাতা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। উপাচার্য তাঁর গবেষণা নিবন্ধে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তাঁর এই গবেষণা নিবন্ধ উপস্থিত গবেষকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়। এসময় তিনি সেমিনারে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। 

এছাড়া উপাচার্য আজ সকালে রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ (এসিআইএআর) এর প্রধান নির্বাহী প্রফেসর ওয়েন্ডি আম্বারগারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রফেসর ওয়েন্ডি আম্বারগার সুন্দরবন নিয়ে তাঁর গভীর আগ্রহ প্রকাশ করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা প্রকল্পের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে উপাচার্য এসিআইএআর’র প্রধান নির্বাহীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় এসিআইএআর’র রিসার্চ ফোকাস ম্যানেজার অব ফরেস্ট্রি ড. নোরা ডেভো এবং আইইউসিএন (এশিয়া অঞ্চল) এর সাবেক পরিচালক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর