শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা গাবুরায় হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরা গাবুরায় হরিণের মাংস উদ্ধার


মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে বনবিভাগের অভিযানে বুধবার ৬ই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অনুমান ৬০কেজি মাংস উদ্ধার করা হয়েছে। বনবিভাগের ধারণা মাংসগুলো হরিণের।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের ক্লোজারের পাশ থেকে এক বস্তা ও নিকটবর্তী খাল থেকে এক বস্তা সহ দুই বস্তা  মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের পরিমান অনুমান ৫০ থেকে ৬০ কেজি।

জানা যায়, বনবিভাগ বুড়িগোয়ালিনী ও কলাগাছিয়া ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে চোরা শিকারীদের ফেলে যাওয়া দুই বস্তা মাংস উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন উদ্ধারকৃত মাংস গুলি কলাগাছিয়া ষ্টেশনে জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের জন্য জোর তৎপরতা চলছে এবং বন আইনে এ ব্যাপারে মামলা হয়েছে।

Tag
আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে