ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জমি দখলের অভিযোগ।

ময়মনসিংহের ভালুকায় আঃ ছালাম ঢালী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধোর করে জোর পূর্বক জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ বাবুল হক ও তার লোকজনের বিরুদ্ধে। এই মর্মে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী মুক্তিযোদ্ধা।


অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মৃত হাজ্বী আঃ রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালীর জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার মৃত. নুর মোহাম্মদের ছেলে হবিরবাড়ী ইউয়িন কৃষকলীগের সভাপতি মোঃ বাবুল হক (৫৫), কবির হোসেন (৪০), মোঃ বাচ্চু মিয়া (৪২), ইব্রাহিম (৬০) ইব্রাহিমের ছেলে মোঃ মামুন মিয়া (৩০) গাছের চারা রোপন করে দখল করার সময় মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালী বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে বসত ঘরে আটকে রাখে। এ সময় মুক্তিযোদ্ধার ছেলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করিয়া ভালুকা থানা পুলিশের সহযোগীতায় তাকে উক্ত ঘর হইতে উদ্ধার করে। পরে এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে অভিযুক্ত বাবুল হক বলেন, আমার এক ভাই ও এক বোন তাদের পৈত্রিক জমিতে চারা লাগিয়েছে মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালীর জমিতে যায়নি। এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, মুক্তিযোদ্ধাকে মারধোর করে জমি দখলের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

Tag
আরও খবর