লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

নোয়াখালীতে ব্যাংক অর্থায়ন বিষয়ে কর্মশালা ২০২৩ইং


সিএম এসএমই উদ্যোগসমূহে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী জেলা লিড ব্যাংক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি কর্তৃক সিএম এসএমই কর্তৃক ক্লাস্টার চিহ্নিতকরণ,ক্লাস্টারের সাথে সাথে ব্যাংকের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ক্লাস্টার অর্থায়ন বিষকে কর্মশালা ২০২৩ইং প্রশিক্ষণ উপলক্ষে এই আয়োজন করা হয়।


সিএমএসএমই উদ্যোগসমূহে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিত করণের পাশাপাশি ব্যাংকের সম্পৃক্তা বৃদ্ধি এবং ক্লাস্টার অর্থায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা, বুধবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় নোয়াখালী জেলা মাইজদী বাজার গ্রীণ হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 


পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্হাপক সুধীর রঞ্জন বিশ্বাস (কুমিল্লা অঞ্চল) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা ( চট্টগ্রাম বিভাগ)। অগ্রণী ব্যাংকের সিএসপিও মঞ্জুরুল করীম মাসুদের সঞ্চালনায় ও সহঃ মহাব্যবস্হাপক সাইফুদ্দিন আহমেদের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্হাপক মোঃ শাহাজান,জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্হাপক মোঃ আফতাবুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহের শাখা ব্যবস্হাপকগণ,বিভিন্ন ব্যাংকের মনোনীত নারী উদ্যোগক্তা,শহরের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃত্ব ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ ও কর্মশালায় জেলার মোট ৪০টি ব্যাংক এবং ৮টি আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি জানান,সিএমএসএমই সেক্টরকে উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন আর্থিক সহায়তার পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট অব্যাহত রাখবে। 

তিনি আরো বলেন বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হচ্ছে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশেষ করে নারী উদ্যোগক্তা খুঁজে বের করা। এবং তাদের প্রশিক্ষণ দিয়ে সহজ শর্তে অর্থায়ন করা।পরিবর্তনশীল অর্থনীতির যুগে চাহিদা সম্পন্ন খাতকে চিহ্নিত করে অগ্রাধিকার দিয়ে দেশের গড় জিডিপি বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করছি। কৃষি নির্ভর অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তি দিতে আমরা এখাতে আরো বিনিয়োগের লক্ষ্য মাত্রা নির্ধারন করেছি।যাতে অদূর ভবিষ্যতে খাদ্য ঘাটতি মোকাবেলা করা যায়। এর পাশাপাশি যুগোপযোগী চাহিদা সম্পন্ন খাতকে অগ্রাধিকার দিচ্ছি। এ প্রতিবেদকের অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন,আগে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ০.২ শতাংশ দামে ডলার বিক্রি করতো। কিন্তু সম্প্রতি তারা ডলারের দামে ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডলারের সংকট কাটানোর পাশাপাশি ভারত,চীন, রাশিয়াসহ মোট ৩২টি দেশের সাথে স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করেছে বাংলাদেশ। এসময় এ জেলার সম্ভবনাময় বিভিন্ন খাত নিয়েও তিনি আলাপ করেন।পরে উপস্থিত উদ্যোগক্তাদের উপহার প্রধানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি সুধীর রঞ্জন বিশ্বাস।

Tag
আরও খবর

6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে