ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

যবিপ্রবিতে আয়োজিত হল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী


ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে ২৯ নভেম্বর (বুধবার), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) এর অষ্টম ক্যাম্পাস স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।


Take Your Camera, Frame Your Dream' স্লোগান নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে IIUSFF। প্রতি বছর সারাবিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়। এবছর, বিশ্বের ৯৬ টি দেশ থেকে ১৬৭১ টি শর্ট ফিল্ম জমা পড়েছে। এর মধ্য থেকে নির্বাচিত শর্টফিল্ম দেশব্যাপী প্রদর্শনী করা হচ্ছে।


আয়োজনের এবারের আসরে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেশের ছয়টি বিভাগের ৯ টি ক্যাম্পাসে প্রদর্শন করা হচ্ছে। ৩০ অক্টোবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মধ্য দিয়ে ক্যাম্পাস স্ক্রিনিং-এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় বুয়েটে এবং রুয়েটে প্রদর্শনীর আয়োজন করা হয়। পরবর্তী প্রদর্শনীর আয়োজন করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।


এবছর, উৎসবের ১৫তম আসরে সহযোগিতায় রয়েছে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)। ৩০ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।


আরও খবর