মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

হরতালের পিকেটিং এ পাবিপ্রবি'র বাস ভাংচুর

BRTC বাস

বিএনপি জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি আর টি সি দোতলা একটি বাস ভাঙচুর করা হয়েছে। এতে শাহিদুল ইসলাম জিহাদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় পাবনা শহরের মহিষের ডিপো এলাকায় এই ঘটনা ঘটে।

গাড়ির চালক শাহিনুর রহমান জানান, ‘সকাল সাড়ে দশটায় শিক্ষার্থী নিয়ে শহরের উদ্দেশে ক্যাম্পাস থেকে বিআরটিসির একটি দোতলা বাস ছাড়ে। বাস মহিষের ডিপো এলাকায় পৌঁছালে ১০-১২ জন পিকেটার একটা গলি থেকে বের হয়ে বাসে ঢিল মারা শুরু করে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ওঠে। পরে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় বাসের চারটি জানালা ভেঙে যায়।’

আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ‘শাহিদুল ইসলাম মহিষের ডিপো এলাকায় নামার জন্য দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাস হঠ্যাৎ করে ব্রেক করলে সে বাস থেকে পড়ে যায়। এ সময় তার হাঁটু ছিলে যায় এবং পায়ে ব্যথা পান।

পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, ‘সকালে হরতাল পালনকারীরা বাসে ঢিল মেরে বাসের জানালা ভেঙে দেয়। এ ঘটনা শোনার পর পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। শিক্ষার্থীদের নিরাপত্তার আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।’

এ ঘটনায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই।

আরও খবর