বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

উপকূলীয় সাহিত্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2022 07:39:05 am

ফাইল ছবি


◾আসাদুজ্জামান সম্রাট


কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একমাত্র অরাজনৈতিক সাহিত্য বিষয়ক সংগঠন হল উপকূলীয় সাহিত্য ফোরাম । গতকাল এই ফোরামে  ২০২২-২৩ কার্যবর্ষের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।





উপকূলীয় সাহিত্য ফোরামের পূর্নাঙ্গ কমিটি গত ৭ই অক্টোবর  ফোরামের  সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ওমর ফারুক হারুন এবং প্রধান উপদেষ্টা সাঈদ মো: আবু নোমানসহ উপদেষ্টামন্ডলীর  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় সাহিত্য ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২২-২৩ কার্যবর্ষের  জন্য  রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সম্মানিত শিক্ষক মো: সায়েদ হোসাইন ছোটনকে সভাপতি এবং তরুণ কবি ও সংগঠক জাহেদুল আলম রিফাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় । একইদিনে ফোরামের উপদেষ্টামন্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কিছু বই পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের নিয়ে ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আগামী একবছরের জন্য  অনুমোদন দেওয়া হয়েছে। 



 
উল্লেখ্য , ‘নিয়মিত বই পড়ি,  জ্ঞানের আলোয় দেশ গড়ি ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১লা অক্টোবর উপকূলীয় এলাকার একঝাঁক তরুণ কবি,  লেখক এবং গ্রন্থকীট  শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে ফোরামটি  প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়মিত সাহিত্য  বিষয়ক বিভিন্ন আলোচনা সভা ও সেমিনার এবং বিখ্যাত বইয়ের উপর বুক রিভিউ  আয়োজনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জ্ঞানপিপাসু তরুণ সমাজ গড়ে তুলার লক্ষ্যে  ফোরামটি কাজ করে যাচ্ছে । 


আরও খবর





6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩১ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে