লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রয়েল টিউলিপের সুইমিংপুলে শিশুর মর*দেহ

কক্সবাজারের ইনানীতে রয়েল টিউলিপ সি-পার্ল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের সময় ডুবে তার মৃত্যু হয়েছে।


শুক্রবার বিকেল সাড়ে ৫টার মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।


নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল।


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।


মরিয়মের মায়ের বরাত দিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক অলিউর রহমান জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠে। পরে তারা হোটেলের সুইমিংপুলে যান এবং গোসল করতে নামেন।


এ সময় অগোচরে শিশু মরিয়ম সুইমিংপুলে পড়ে যায়।


পরে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মরিয়মের চাচা মিনহাজুল ইসলাম বলেন, ‘মরিয়ম সুইমিংপুলের পাশে দাঁড়িয়েছিল। কখন সে পুলে পড়ে যায় কেউ খেয়াল করতে পারিনি। আমরা এখন কক্সবাজার সদর হাসপাতাল থেকে তার মরদেহ বুঝে পেয়েছি। মরদেহ নিয়ে রাঙ্গুনিয়া গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।’


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মরিয়মের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে