নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2022 06:56:30 am

◾ স্পোর্টস ডেস্ক 


পাকিস্তানের বিপক্ষে শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশকে প্রথম ম্যাচে ২১ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে হলো।


নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ৫ উইকেটে ১৬৭ রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট করতে নামা বাংলাদেশকে পুরো ম্যাচ জেতার মতো মেজাজে দেখা যায়নি।


আজকের ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।


দারুণ এক আউটসুইং দিয়ে শুরুর পর তাসকিন আহমেদ শুরুর ওভারে দেন ১ রান। দারুণ শুরুর আভাসও মিলছিল তাতে। তবে শুরুর সেই আভাসটা মিলিয়ে গেল পাওয়ারপ্লের পরের ওভারগুলোয়। পরের ৫ ওভার থেকে এলো যথাক্রমে ১০, ৯, ৭, ৭, ৯ রান; পাওয়ারপ্লের ৬ ওভার থেকে তাতে এলো ৪৩ রান।


পাওয়ারপ্লে শেষে বাবর আজম ফেরেন মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে। তবে রিজওয়ান ওপাশে ছিলেন তার মতোই। এরপর শান মাসুদকে সঙ্গে নিয়ে তিনি ইনিংস গড়ায় মনোযোগ দেন। তবে দলীয় ৯৩ রানে শানকে ফেরান নাসুম আহমেদ।


পরের গল্পটা কেবলই রিজওয়ানের। পাকিস্তান ইনিংসে এরপর বাংলাদেশ আঘাত হেনেছে নিয়মিত বিরতিতে, হায়দার আলি, ইফতিখার আহমেদ, আসিফ আলিদের অল্প রানেই ফেরানো গিয়েছিল; তবে দমানো গেল না রিজওয়ানকে। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে তিনি করেন ৫০ বলে ৭৮। তার এ ইনিংসে ভর করেই পাকিস্তান শেষ পর্যন্ত তোলে ১৬৭ রান। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যটা দাঁড়ায় ১৬৮ রানের।


ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা করে বেশ ধীরগতিতে। মিরাজ-সাব্বির রহমানের ওপেনিং জুটি থেকে আসে ২৫ রান, সেটাও ২৬ বল খেলে। পাওয়ারপ্লের শেষ ওভারে সাব্বিরকেও খুইয়ে বসে বাংলাদেশ, ফেরার আগে ১৮ বল খেলে ১৩ রান করেন তিনি।


পুরো ম্যাচে বাংলাদেশের সুখস্মৃতি হয়ে থাকতে পারে তৃতীয় উইকেট জুটিতে আফিফ হোসেনের সঙ্গে মিলে লিটন দাসের ৫০ রানের জুটিটা। ৩৭ রানে দ্বিতীয় উইকেট খোয়ানোর পর তাদের ৪০ বলে ৫০ রানের জুটিটাই যা আশা দেখিয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের! তবে দলীয় ৮৭ রানে তার বিদায়ের পরই বাংলাদেশ পথ হারায়। মোসাদ্দেক হোসেন পরের বলেই বিদায় নেন। এরপর আফিফ হোসেনও ফেরেন দলকে ৩ অঙ্কে নেওয়ার আগেই। অধিনায়ক নুরুল হাসানও ফেরেন একটু পরই। ১০১ রানে ৬ উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।


এরপর ১১৯ রানে যখন তাসকিন আহমেদ আর নাসুম আহমেদও ফিরলেন, তখন বিশাল হারের শঙ্কায় পড়ে গিয়েছিল দল। তবে এরপর ইয়াসির আলি ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। তাতে অবশ্য হারের ব্যবধানটাই কমেছে কেবল। শেষমেশ বাংলাদেশ হেরেছে ২১ রানে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৮ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে