নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন উপলক্ষে আলোচনা সভা



কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে রোপা আমন ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে।



সোমবার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের শ্মশান এলাকায় এ ধান কর্তনের শুভ উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহিল জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আরফানুল আলম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।   


এছাড়াও উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন। 



জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছত্রজিৎ কাজ্জিপাড়া, মীরের বাড়ি ব্লকে সমলয়ে ১৫০ বিঘা জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করছে। 



রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী জানান, দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যের উৎপাদন বাড়ানো সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে কৃষিতে আরও উন্নত প্রযুক্তিতে কৃষি চাষাবাদ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে। 



আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়সহ অতিথিবৃন্দ কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ব্রিধান- ৮৭ কর্তন করার পদ্ধতি পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রাণী।




আরও খবর