‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

শীর্ষ মাদক ব্যবসায়ী কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নের জামালপুর শেখপাড়া এলাকার হাসান আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসী ।
রবিবার (৫নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে সন্ত্রাসী রোকুনুজ্জামানের হামলার শিকার রনি আলমের স্ত্রী ইনারা ফারিয়া চৌধুরী বলেন শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী রোকুনুজ্জামান একাধিক মাদক মামলার আসামি  এবং সরকার বিরোধী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও বিএনপি নেতা ।৯নংআশকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তার মামা মোঃ আলাউদ্দিনের ইদ্দনে চালায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ।মামা ভাগিনার অত্যাচারে ও ভয়ে এলাকাবাসী তটস্থ ।তাদের অন্যায়ের প্রতিবাদ করার সাহস কারো নেই। রোকুনুজ্জামান অন্যের সম্পদ জোর করে দখলে রেখে আমার স্বামী রনি আলমকে মেরে হাত পা ভেঙে দেয়াসহ মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত করেছে।আমার স্বামীকে নৃশংসভাবে মারায় রোকুনুজ্জামানসহ ৬জনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় গত ২৮অক্টোবর  একটি মামলা হয় এবং যাহার মামলা নাম্বার ৬৩।মামলা থেকে জামিনে আসার পর সে আরো বেপরোয়া হয়ে উঠে।রোকুনুজ্জামান ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা বর্তমানে জীবনের নিরাপত্তা হীনতায় ভুকছি।কে এই রোকুনুজ্জামান ও তার মামা আলাউদ্দিন ।তাদের ক্ষমতার উৎস কোথায় ?প্রকাশ্যে মাদক ব্যবসা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ,অন্যের জমি দখলসহ নানাবিধ অপকর্ম করেও বীদর্পে ঘুরে বেড়াচ্ছে ।রাতে বসছে দখলকৃত জায়গায় রমরমা আসর।রোকুনুজ্জামান আমার স্বামীকে মেরে ঘুড়ছে বুক ফুলিয়ে আর আমার স্বামী রনি আলমকে কাতরাতে হচ্ছে হাসপাতালের বেডে।যারা আমার স্বামীকে অন্যায়ভাবে  নৃশংসভাবে  মেরেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।সেই সাথে সাংবাদিকদের মাধ্যমে আলাউদ্দিনের মত ভদ্র শয়তানের মুখোশ উন্মোচন করতে চাই যে সমাজের ভালো মানুষ সেজে সমাজের প্রতিনিধি হয়ে মানুষকে ইদ্দন জুগিয়ে অপরাধ কর্মকাণ্ড করার প্রবনতা সৃষ্টি করে।তার সাহচর্যেই তার ভাগিনা রোকুনুজ্জামান এতটা বেপরোয়া এতটা উশৃঙ্খল।তার বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি ।
 দিনাজপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার এজাহার সুত্রে জানা যায় গত ২৬অক্টোবর বিকেলে  রোকুনুজ্জামান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে  ৯নং আশকরপুর ইউনিয়নের জামালপুর শেখপাড়ায় জোরপূর্বক অন্যের জায়গায় অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল করে নির্মান কাজ শুরু করলে লোক মারমত জানতে পেরে  ইনারা ফারিহার স্বামী রনি আলম ও একই ইউনিয়নের নালাহার গ্রামের মোঃ মাজেদুর রহমানের ছেলে জমির হস্তান্তর সুত্রে মালিক মোঃ দুলাল নির্মান করতে  নিষেধ করতে গেলে রোকুনুজ্জামান ও তার বাহিনী  তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং গুরতর আহত করে।পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রনি আলমকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে রনি আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনেস্থানান্তর করা হয় ।
যাদের নির্মম অত্যাচারের কারনে রনি আলম হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট রোকুনুজ্জামান ও তার মদদদাতা মামা আলাউদ্দিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রনি আলমের স্ত্রী  ইনারা ফারিহা চৌধুরী ,তার পরিবারবর্গ ও এলাকাবাসী ।

Tag
আরও খবর