প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে এক কৃষককে কুপিয়ে হত্যা, আটক-৮

শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে প্রতিপক্ষের লোকজন  কুপিয়ে  হত্যা করেছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কাংশা বাজারের পাশে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইমাম হোসেন ওরুফে ফেকাসু (৫২)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের গোলাম মোস্তফার পুত্র। এ ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত কাংশা বাজারের ইমাম হোসেন ওরুফে ফেকাসুর সাথে জমিজমা নিয়ে একই এলাকার জব্বার, সুমন, রাজ্জাকসহ বেশ কয়েকজনের সাথে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ইমাম হোসেন ওরুফে ফেকাসু কাংশা বাজারে এলে প্রতিপক্ষের ১৫/১৬ জন লোক তাকে ধাওয়া করে। এসময় ইমাম হোসেন বাজারের পাশে একটি ধান ক্ষেতে গিয়ে পালানোর চেষ্টা করলে তারা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপূর্যপুরি কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনার পরপরই তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ইমাম হোসেনের মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৮ জনকে আটক করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর