মাইক শব্দটি কানে এলেই আমাদের সবার মনে পড়ে "কল-রেডী" এর কথা। ১৯৪৮ সালে দুই ভাই হরিপদ ঘোষ এবং দয়াল ঘোষ ঢাকার লক্ষ্মীবাজারে ‘লাইট হাউস’ নামের একটি আলোকসজ্জার দোকান চালু করেন যা কালক্রমে হয়ে ওঠে কল-রেডী। লাইট হাউস এ কর্মীরা কর্মকর্তা-কর্মচারীরা সব সময়ই প্রস্তুত থাকতেন, যাতে কেউ মাইকের জন্য ডাকলেই তারা রেডি থাকেন। সেখান থেকেই দয়াল ঘোষ এর নামকরণ করেন কল-রেডী।
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সাথে কল-রেডীর নাম জড়িয়ে আছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সভা-সমাবেশেও কল-রেডির মাইকে বক্তব্য দিয়েছেন নেতারা। ঐতিহাসিক ৭ মার্চ কল-রেডির মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে