পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

রাজবাড়ীর গোয়ালন্দে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার রিয়াজ উদ্দিন মাতবর কান্দি এলাকার তোতা মিয়া ওরফে তোতা বেপারীর ছেলে মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী (৪০) এবং ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর এলাকার আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী (২৮)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার সাকিনস্থ কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে যাত্রীবাহী বাস এর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী ও ইউসুফ বেপারীকে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর