হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

এখনো বিদ্যুৎবিহীন কক্সবাজার, মোবাইল নেটওয়ার্কে জটিলতা

হামুন চলে গেলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। এখনো কক্সবাজার শহরের রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ। শহরের প্রধান সড়কের ঝাউতলায় বড় একটি শিশুগাছ উপড়ে পড়ে ঘূর্ণিঝড় হামুন চলাকালে। সেই থেকে প্রধান সড়কের এই অংশটি বন্ধ রয়েছে। এছাড়া কক্সবাজার সরকারি বিদ্যালয়ের সম্মুখের রাস্তাসহ বেশ কয়েকটি সড়কে এখনো গাছ পড়ে আছে।


এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে কক্সবাজার শহরে বিদ্যুৎ নেই। এছাড়া মোবাইল নেটওয়ার্কে সংযোগেও জটিলতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটক ও জেলাবাসী।


বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি জানান, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগবে।




এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে দেয়াল ও মাটিচাপায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।


ইতোমধ্যে টেলিযোগাযোগ সেবা থেকে মেসেজ দিয়ে গ্রাহকদের জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ায় মোবাইল সেবা পেতে সাময়িক সমস্যা হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজার শহর এখন বিদুৎবিহীন। ইন্টারনেট সংযোগও নেই। মোবাইলের নেটওয়ার্কও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। হামুনের প্রভাবে দেয়াল ও মাটিচাপায় এই পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

Tag
আরও খবর