শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে শ্লীলতাহানি,মানববন্ধন,গ্রেফতার ১

সুনামগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে শ্লীলতাহানি,মানববন্ধন অনুষ্ঠিত


সুনামগঞ্জে প্রতিবন্ধী এক মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের উত্তর ষোলঘরস্থ ধোপাকালি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে সদর মডেল থানায় মামলা হলে পুলিশ বিধান দাস (৪২) কে আটক করেছে। সে ধোপকালি মৃত রাজকুমার দাসের ছেলে। 


অপর দিকে অভিযুক্ত আসামি জ্যোতিশ পালের ছেলে প্রিতেশ পাল (৪১) পলাতক রয়েছেন।


শুক্রবার (২০অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে  মেয়েটি খাবারের প্লেট ধৌত করার জন্য বারান্দার বাথরুমে প্রবেশ করার সময় কেউ না থাকার সুবাদে অভিযুক্ত আসামি প্রিতেশ পাল ও বিধান দাস প্রতিবন্ধী মেয়েটির স্পর্শকাতর স্থানে স্পর্শ করতে থাকে। এক পর্যায়ে প্রতিবন্ধী মেয়ের হাত থেকে খাবারের প্লেট ফ্লোরে পড়ে গেলে শব্দ শুনে প্রতিবন্ধীর মা বারান্দায় কি পড়েছে দেখার জন্য বাহির হলে প্রতিবন্ধীর মাকে দেখে আসামি  প্রিতেশ পাল ও বিধান দাস পালিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েেটি অসুস্থ হয়ে পড়লে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানা যায়।


এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরী ভট্টাচার্য, জাহাঙ্গীর আলম, শরীফা আছরাফ, পাঞ্চালি চৌধুরী, সালাউদ্দিন, রিংকু চৌধুরী প্রমুখ। বক্তৃতারা এ ঘটনার তীব্র নিদ্রা জানান এবং অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো : ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রাত আনুমানিক ৯টা পনেরো মিনিটের দিকে আমাদের থানায় ধোপাকালীস্থ একটি মেয়েকে শ্লীলতাহানির করা হয়েছে। এমন একটি অভিযোগ আসে।


অভিযোগের ভিত্তিতে ১জন আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করতে সক্ষম হই এবং থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে। আরেক আসামী প্রিতেশ পালকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর