শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নবাসী আজ রবিবার সকাল ৯ ঘটিকা দিকে দামোধরতপী মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্ট থেকে দামোধরতপী পয়েন্ট এসে শেষ । বিক্ষোভ মিছিলে প্রত্যেকের কন্ঠে উচ্চারিত হয়, ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।


বিক্ষোভ মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। লতিফিয়া উলামা পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম রেদুয়ান -এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পূর্ব পাগলা লতিফিয়া উলামা পরিষদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা কবি তাজউদ্দীন আহমদ তাজুদ। শান্তিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, পূর্ব পাগলা আল-ইসলাহের সাধারণ সম্পাদক ক্বারী হাফিজুর রহমান, দামোধরতপী মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ফরিদ উদ্দিন,চুরখাই জামে মসজিদের ইমাম তাজউদ্দীন আহমদ প্রমুখ।


এসময় বলেন, ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি।ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।’


বিক্ষোভ মিছিলে উপস্তিত ছিলেন, সম্মানিত আসাতিযায়ে কেরামগন ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মুসলিম উম্মাহ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর