শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত


সুনামগঞ্জ জেলা ব্যাপি সর্বাধিক প্রচারিত শিশু কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আজ ২০ই অক্টোবর শুক্রবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি হাই স্কুলে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। 

সমস্ত জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০টি কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দিপনায় বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব মিসবাহুল করিম, সুনামগঞ্জ জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও জেলা পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান এড শামস উদ্দিন, জেলা ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোমতাজুল হাসান আবেদ ও সুনামগঞ্জ জেলা ফোরামের চেয়ারম্যান তাহমিদ আহমদ।


এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান হাফিজ জাকির হোসাইন, জুনাইদ আল হাবিব, আশরাফ উদ্দিন, ফোরামের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস, জেলা ফোরামের সাবেক ভাইস চেয়ারম্যান এড রেজাউল করিম, আব্দুল তাহিদ, সাবেক পৃষ্ঠপোষক আনোয়ার উদ্দিন, জুবায়ের আহমদ, আরাফাত আহমদ রাহাত ও তৈয়বুর রহমান।


এতে আরো উপস্থিত ছিলেন পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমিজ উদ্দিন, শিক্ষাবিদ নূরুল ইসলাম, জগন্নাথপুর শাহজালাল জামেয়ার প্রিন্সিপাল কবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, ভিমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন কান্তি পুরকায়স্থ, সাংবাদিক ইমরান আহমদ, সোহেল আহমদ সহ বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।


অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা পৃষ্টপোষক শামীম আহমদ, মেহেদী হাসান তুহিন, আব্দুল্লাহ আল মামুন, আশিক বিল্লাহ, আবু সুফিয়ান ত্বোহা। এছাড়াও বিভিন্ন থানা ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পঞ্চম, অষ্টম, নবম ও দশম শ্রেনীর প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিশোরকন্ঠের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে।

Tag
আরও খবর