নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি বিষয়ক কর্মশালা

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি বিষয়ক কর্মশালা


জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় নিয়ে ময়মনসিংহের নান্দাইলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী জরায়ু-মুখের ক্যান্সার পূর্বাবস্থা নির্ণয়ে ভায়া পদ্ধতির পাশাপাশি এইচপিভি পরীক্ষার ব্যবস্থা থাকলে তা আরও নির্ভুলভাবে ক্যান্সারের জীবাণুর উপস্থিতি নির্ণয় করা সম্ভব। নারীরা একবার স্ক্রীনিং কেন্দ্রে গেলে রোগীরা প্রয়োজনীয় সেবা পাবেন, কারণ পজিটিভ নারীদের চিকিৎসা সহজতর হবে। 


কর্মশালায় জরায়ু-মুখ ক্যান্সারের প্রকটতা, এই ক্যান্সার নির্মূলে বর্তমান কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,   উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  মনোয়ারা জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও ট্রেনিং কর্মসূচির ময়মনসিংহ বিভাগীয় কোর্ডিনেটর মোঃ জাহিদ হাসান প্রমুখ।


উক্ত কর্মসূচির আওতায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের পূর্ব লক্ষণ শনাক্তকরণের লক্ষ্যে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ টি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে গত ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী বিনামূল্যে ৩০ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের ভায়া ও সিবিই পরীক্ষা করা হয়। 


গত ৫ দিনে ২ হাজার ২৯৬ জন মহিলাকে ভায়া ও সিবিই পরীক্ষা করা হয়, এর মধ্যে জরায়ু মুখ পরীক্ষায় ৩ জন পজিটিভ এবং স্তন পরীক্ষায় ২ জন পজিটিভ পাওয়া যায়।

Tag
আরও খবর