চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গ্রামে এসে সংবর্ধনায় সিক্ত যুগ্ন-সচিব রথীন্দ্রনাথ

 ছুটিতে বাড়ী এসছেন বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথ দত্ত। তিনি সম্প্রতি উপ-সচিব থেকে যুগ্ন সচিব পদে পদন্নোতি পেয়েছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁকে পেয়ে খুশি এবং আবেগ আপ্লুত হয়েছে এলাকাবাসী।ইতোমধ্যে তাঁকে সংবর্ধনা দেয়া-সহ ফুলে ফুলে সিক্ত করেছেন নিজ গ্রামবাসী, বাঘা প্রেস ক্লাব, বনিক সমিতি, শিক্ষক সমিতি, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ, বাঘা কেন্দ্রীয় পূজা উৎযাপন কমিটি ও বিভিন্ন সামাজি ও সাংস্কৃতিক সংগঠন। 



 রথীন্দ্রনাথ  বক্তব্যে আমি আমার সীমিত সাধ্যের মধ্যে মানুষের কল্যানে কাজ করতে চাই। আমার ধর্ম মানবতা। আমার কাছে দেশ মানে সকল জাতি একই মায়ের সন্তান। আমি এই জনপদের মানুষ হিসাবে প্রতিবছর শারদীয় দূর্গোৎসব এবং রমজানের ঈদে বাড়ী এসে এলাকার মানুষের সাথে দেখা করি এবং মানুষের হাতে কিছু উপহার তুলে দেয়ার চেষ্টা করি।কারণ আমি আপনাদের ভালোবাসায় মাঝে বেঁচে থাকতে চাই।  তিনি বর্তমান সরকারের উন্নয় কর্মকান্ড তুলে ধরে বলেন, এই সরকার আমলে সারা দেশে অভূত পূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতার স্বপ্ন পূরনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সু-যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি এর আগে ঢাকা থেকে বাড়ী আসতে সময় লাগতো সাত ঘন্টা। অথচ এবার পূজোয় বাড়ি এসেছি মাত্র চার ঘন্টায়।




এদিকে রথীন্দ্রনাথ দত্তের সংবধর্না অনুষ্ঠানে পূথক পৃথক ভাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ মামুনুর রহমান, বাঘার সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা হিন্দু বদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের নেতা অশিত কুমার ওরুপে বাকু পান্ডে, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, বনিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আমানুল হক আমান , আক্তার হোসেন, আসলাম আলী প্রমুখ।



এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। মানুষ যদি তার লক্ষে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষারে লেখা আছে। যুগে যুগে, কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন, প্রকৃত পক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল। রথীন্দ্রনাথ তারই একটি উদাহারণ। আমরা তার উত্তরোত্তর উত্তরোত্তর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।


Tag
আরও খবর