মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

"পাবিপ্রবি'র রাজবাড়ী ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জুলহাস,হাবিবুল্লাহ"

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন "রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

 উক্ত কমিটিতে সভাপতি করা হয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পূরকৌশল বিভাগের শিক্ষার্থী মিজি জুলহাস হোসেন- কে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুল্লাহ।


রবিবার (৮ সেপ্টেম্বর)  সংগঠনটির উপদেষ্টা পরিষদ ৮০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়।


সহ-সভাপতি হয়েছেন, খালিদ হোসেন, কামরুল ইসলাম, তারেক রহমান,শারমিন আক্তার,জুলহাস,শহীদুল, ইউসুফ,রশিদ ও শিরিন আক্তার এবং যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন, দাউদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন মেহেদী। 


সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মিজি জুলহাস হোসেন জানান, 'রাজবাড়ী দেশের মধ্যাঞ্চলের ছোট্ট একটা জেলা। উত্তরবঙ্গের জেলা পাবনা তে এই অঞ্চলের মানুষজনের আগমনের বলার মতো একটাই উপলক্ষ, আর সেটা হলো এই বিশ্ববিদ্যালয়। কাজেই  রাজবাড়ী থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের মাঝে পরস্পারিক ভ্রাতৃত্ববোধ থাকা টা খুব জরুরি। এই সংগঠন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের মেলবন্ধন হিসাবে কাজ করে আসছে, এবং ভবিষ্যতেও করবে'।

সাধারন সম্পাদক মো: হাবিবুল্লাহ জানান-প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের প্রতি, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য।পাবিপ্রবি তথা পাবনার বুকে রাজবাড়ীয়ানদের জন্য 'রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি ' একটা পরিবারের মতো। এই পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক,সহযোগিতাপূর্ণ মনোভাব, রাজবাড়ী জেলাকে সকলের কাছে সুপরিচিত করতে এবং জেলা থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাড়াতে আমাদের  সদা দৃঢ় প্রকল্পিত।

আরও খবর