‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

হাবিপ্রবির পুকুরে ডুবে দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের সামনের পুকুরে এই ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার প্রীতি (২৩)। তিনি দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার মো. সাদেক আলীর মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর চিকিৎসাধীন লিপা (২৩) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাসাপাতাল সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ জানান, বিশ্ববিদ্যালয়ের পুকুরে দুইজন শিক্ষার্থী পড়ে গেছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। গিয়ে দেখি ডেকোরেশনের দুইজন শ্রমিক তাদেরকে উদ্ধার করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক শিক্ষার্থী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আইসিউইতে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমরা তখন জানতাম না এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাকি সরকারি কলেজের ছাত্রী। পরে আমরা জানতে পারি। এদের মধ্যে সাদিয়া আক্তার প্রীতি মারা গেছে। আমরা এখনো জানতে পারিনি কীভাবে তারা পুকুরের পানিতে পড়ে গেলো। পুলিশ তদন্ত করে বের করবে। আমরা সহযোগিতা করবো।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করি। তদন্ত শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে ঘটনা জানতে পারিনি। তবে সরকারি কলেজের ছাত্রী কী জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল এবং সেখানে কী ঘটেছিল সেই বিষয়টি মাথায় নিয়ে তদন্ত করছি। এখনই কিছু বলার মতো তথ্য আমাদের কাছে 

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। যেহেতেু মৃত্যুর কারণ জানা যায়নি, সেহেতু ময়নাতদন্ত করা হবে।


Tag
আরও খবর