গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই ঝুঁকিপূর্ণ হোস্টেল ভবন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই ঝুঁকিপূর্ণ হোস্টেল ভবন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ওই দুই ভবনে ঝুঁকি নিয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন। তাদের দাবী নতুন দুইটি হোস্টেল ভবন নির্মাণ করা। তবে নতুন হোস্টেল ভবন নির্মাণে কর্তৃপক্ষের নেই তেমন কোন মাথা ব্যাথা। ফলে বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনে।

কলেজ সূত্রে জানা গেছে, পাশ্চত্যের অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজে প্রায় ২৭ হাজারের অধিক শিক্ষার্থী পড়াশুনা করে। শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭টি থাকার হোস্টেল। মহাত্বা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রী হোস্টেল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল, জীবনানন্দ দাস ছাত্রাবাস, সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাস, দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাস, নৃপেন্দ্র ভবন ছাত্রীনিবাস।

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেলের ৪টি ভবন। এরমধ্যে দুটি ভবন (এ এবং বি ব্লক) অত্যন্ত ঝুঁকিপূর্ন। হোস্টেল ভবনটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০১৬ সালে। এরপর আর সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ন হয়ে উঠে ভবন দুটি। ১ অক্টোবর (শনিবার) দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের দিকে বিএম কলেজ ক্যাম্পাসের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসের (ডিগ্রি হল) ‘এ’ ব্লকের ২০৮ নম্বর কক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে দুই ছাত্র আহত হয়েছিল। এরআগেও এ ধরণের দুর্ঘটনা ঘটেছিল। তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ঝুঁকিপূর্ণ বলে আমাদের বারবার হোস্টেল থেকে নেমে যেতে বলেন। কিন্তু তারা আমাদের থাকার জন্য বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। নতুন হোস্টেল নির্মাণের দাবীতে শিক্ষার্থীরা দ্রুত আন্দোলনে যেতে পারেন বলে জানিয়েছেন।

মহাত্বা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রী হোস্টেল হল সুপার এম.এম আসাদুজ্জামান বলেন, দুটি ভবনকে মৌখিকভাবে ঝুঁকিপূর্ণ বলছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তাছাড়া হোস্টেল ভবন দুটি সংস্কারে কোন কাজে আসবে না বলে জানিয়েছেন তারা।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম কিবরিয়া বলেন, ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার নোটিশ দিলে তারা সময় চেয়েছেন। তবে অনেকেই সরে গেছেন। পাশাপাশি নতুন হোস্টেল ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে