সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

রোহিতের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় ভারতের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2023 03:17:06 pm

অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড সেঞ্চুরিতে ওয়ানডে বিশ^কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক ভারত।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ৮৪ বলে ১৩১ রান করে ম্যাচ সেরা হন রোহিত। এই ইনিংস খেলার পথে ওয়ানডে বিশ^কাপ ইতিহাসে সর্বোচ্চ ৭টি সেঞ্চুরির বিশ^রেকর্ড গড়েন রোহিত।

হাশমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাইর জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করেছিলো আফগানিস্তান। শাহিদি ৮০ ও ওমারজাই ৬২ রান করেন। জবাবে রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯০ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে ভারত।

নয়া দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন আফগানিস্তানের অধিনায়ক শাহিদি। আফগানিস্তানকে ৪০ বলে ৩২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪টি চারে ২২ রান করা ইব্রাহিমকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন বুমরাহ।

দ্বিতীয় উইকেটে ৩৭ যলে ৩১ রান যোগ করে আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন গুরবাজ ও রহমত শাহ। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ রান করে হার্ডিক পান্ডিয়ার শিকার হন গুরবাজ। ৩টি চারে ১৬ রানে আউট হন রহমত।

৬৩ রানে ৩ উইকেট পতনের পর সেঞ্চুরির জুটি গড়েন শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাই। ভারতীয় বোলারদের স্বাচ্ছেন্দ্যে সামলে ৩১তম ওভারে দলের রান দেড়শ পার করে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তারা। ওমরজাই ৬২ বলে এবং শাহিদি ৫৮ বলে ১৭তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেন।

৩৫তম ওভারে পান্ডিয়ার শিকার হওয়ার আগে ২টি চার ও ৪টি ছক্কায় ৬৯ বলে ৬২ রান করেন ওমারজাই। চতুর্থ উইকেটে ১২৮ বলে ১২১ রান যোগ করেন শাহিদি ও ওমারজাই। বিশ^কাপের মঞ্চে এই দ্বিতীয়বার সেঞ্চুরির জুটি গড়লো আফগানরা। বিশ^কাপে যেকোন উইকেটে এটিই দলটির দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি ।

হাফ-সেঞ্চুরির পরও ইনিংস বড় করতে থাকা শাহিদিকে ৪৩তম ওভারে লেগ বিফোর আউট করেন স্পিনার কুলদীপ। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৮ বলে ৮০ রান করেন শাহিদি।

দলীয় ২২৫ রানে শাহিদি ফেরার পর আফগানিস্তান লড়াকু সংগ্রহ এনে দেন লোয়ার অর্ডার ব্যাটাররা। মোহাম্মদ নবির ১৯, রশিদ খানের ১২ বলে ১৬, মুজিব উর রহমানের ১২ বলে অপরাজিত ১০ এবং নাভিন উল হকের ৮ বলে অপরাজিত ৯ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার বুমরাহ। ৪৩ রানে ২ উইকেট নেন পান্ডিয়া।

২৭৩ রানের টার্গেটে ভারতকে ১১২ বলে ১৫৬ রানের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও ইশান কিশান। জুটিতে ৩০ বলে হাফ-সেঞ্চুরি ও ৬৩ বলে ওয়ানডেতে ৩১তম সেঞ্চুরি করেন রোহিত। এতে বিশ^কাপের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির মালিক হন রোহিত। বিশ^কাপে ভারতের পক্ষে দ্রুততম সেঞ্চুরির নজিরও গড়েন তিনি।

১৯তম ওভারে স্পিনার রশিদের বলে বিদায় নেন ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করা কিশান। এরপর বিরাট কোহলিকে নিয়ে দলের রান ২শ পার করেন রোহিত। ২৬তম ওভারে রশিদের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারত দলপতি। তার আগে ১৬টি চার ও ৫টি ছক্কায় ৮৪ বলে ১৩১ রান করেন রোহিত। এই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছক্কার বিশ^রেকর্ড গড়েন রোহিত। ৪৫৩ ম্যাচে ৫৫৬ ছক্কার মালিক এখন রোহিত। ৪৮৩ ম্যাচে ৫৫৩ ছক্কা নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

রোহিত যখন ফিরেন তখন ভারতের জিততে ৬৮ রান দরকার ছিলো। তৃতীয় উইকেট শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৫৬ বলে অবিচ্ছিন্ন ৬৮ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন কোহলি। ৬টি চারে ৫৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন কোহলি। অপরাজিত ২৫ রান করেন আইয়ার। আফগানিস্তানের রশিদ ২ উইকেট নেন।

আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান : ২৭২/৮, ৫০ ওভার (শাহিদি ৮০, ওমারজাই ৬২, বুমরাহ ৪/৩৯)

ভারত : ২৭৩/২, ৩৫ ওভার (রোহিত ১৩১, কোহলি ৫৫*, রশিদ ২/৫৭)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৮ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে