প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ব্যক্তিগত ভাবে ১৮টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন এমপি একেএম ফজলুল হক চাঁন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১৮ টি পূজামন্ডপে ব্যক্তিগত ভাবে নগদ অর্থ প্রদান করলেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। ২ অক্টোবর রবিবার বিকেলে এ অর্থ প্রদান করেন তিনি।


এর আগে ঝিনাইগাতী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সেন গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।


এসময় আরো বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা। জানা যায়, এ বছর ঝিনাইগাতী উপজেলায় ১৮টি পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপে ৩ হাজার ৫ শত টাকা করে মোট ৬৩ হাজার টাকা ব্যক্তিগতভাবে বিতরণ করেন এমপি ফজলুল হক চাঁন। এছাড়াও পূজামন্ডপগুলোতে সরকারী জিআর চাল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 


Tag
আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে