শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

নোবিপ্রবির ঐতিহ্যবাহী সালাম হলের নতুন প্রভোস্ট ড. কাওসার


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)ভাষা শহীদ আবদুস সালাম হলে নতুন প্রভোস্ট  হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার  বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন। 


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর )  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.আব্দুল বাকী সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়,কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন কে নিম্নোক্ত শর্তে ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট পদে নিয়োগ দেয়া হলো।



শর্ত উল্লেখ করে অফিস আদেশে আরো বলা হয়,  নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধ্যাপক ড.কাওসার হোসেনের এই নিয়োগ বিবেচিত হবে।প্রভোস্ট পদের এই দায়িত্ব  ০৫ অক্টোবর ২০২৩ অপরাহ্ন হতে কার্যকর হবে।এবং বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

এবং পরবর্তী ০৩ (তিন) বছর এই নিয়োগ কার্যকর থাকবে।


দায়িত্ব পেয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলের নতুন প্রভোস্ট ড. কাওসার হোসেন বলেন, আমাকে হল প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট  সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার  দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন  ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি। হলের শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সর্বদা কাজ করে যেতে চাই।

আরও খবর