মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

"পাবিপ্রবি এর রসায়ন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন"



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতি' এর চতুর্থ কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রসায়ন সমিতি নির্বাচন-২০২৩ উপলক্ষে দুপুর তিনটায় ক্যাফেটেরিয়ার ৪র্থ তলায় রসায়ন বিভাগের ক্লাসরুমে চতুর্থ কার্যনির্বাহী পরিষদের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


রসায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদকে সভাপতি , বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেনকে কোষাধ্যক্ষ এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইশারাত হোসেনকে সহ-সভাপতি ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ শরীয়তউল্লাহকে সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সেশনের আরো ২১ জন শিক্ষার্থীদের মনোনীত করে রসায়ন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদের জন্য রসায়ন বিভাগের শিক্ষার্থীরা মনোনয়ন পত্র দাখিল করে। সুষ্ঠুভাবে নির্বাচন শেষে রসায়ন সমিতির সভাপতি ফারুক আহমেদ ফলাফল ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল এবং রসায়ন সমিতির কোষাধ্যক্ষ রসায়ন বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেন।


সমিতির সহসভাপতি ইশারত বলেন - আমাকে রসায়ন সমিতির ভিপি নির্বাচিত করায় আমি রসায়ন পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রসায়ন পরিবার সবসময় নতুন কিছু উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়কে। সেই ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় শিক্ষকবৃন্দ শিক্ষার্থী কর্মকর্তাগণ সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগঠন পরিচালনায় আমার দর্শন হচ্ছে ভ্রাতৃত্ব, ভালবাসা ও দায়িত্বশীলতার মাধ্যমে যেকোন কাজকে সহজ করে তোলা।


রসায়ন সমিতির সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ জানান - সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। কৃতজ্ঞতা জানাই আমার সকল শিক্ষকদের প্রতি। 

বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের রসায়ন সমিতির সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় ফারুক আহমেদ স্যারকে। যিনি সুকৌশলে সকল বাধা বিপত্তির মধ্যেও বিভাগকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই নব নির্বাচিত কমিটি নিয়ে সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করে আমাদের রসায়ন বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইং-শা-আল্লাহ।



ফলাফল ঘোষণা শেষে রসায়ন সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান মো.ফারুক আহমেদ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।


উল্লেখ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পালের সভাপতিত্বে রসায়ন সমিতি নির্বাচন-২০১৮ এর মাধ্যমে থেকে শুরু হয়েছে রসায়ন সমিতির পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির কার্যক্রম।

আরও খবর