শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

আরসিসিসি’র ক্যারিয়ার রোডম্যাপ অনুষ্ঠিত

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-10-2023 01:07:35 pm

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের (আরসিসিসি) আয়োজনে ক্যারিয়ার রোড়ম্যাপ সিজন-৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর ) সকাল ৯ টায় কলেজ অডিটোরিয়ামে  শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতন করতে এ রোডম্যাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, মানুষ জন্মগ্রহণ করে সফলতা নিয়ে। সকল মানুষ কোন না কোন ভাবে সফল। আমাদের ক্যারিয়ার নিয়ে কিছু করতে হলে, অবশ্যই আমাদের নিয়ম মাপে কিছু করতে হবে। যেগুলো আমাদের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়। আমাদের ভালো পড়াশোনা ছাড়া, কখনো ক্যারিয়ার সুন্দর হতে পারে না।

তিনি আরও বলেন, চাকরি যে সবাই করবে তা কিন্তু নয়, যে  কাজটাই করো, ভালো পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে হবে। সময় নষ্ট হলে সময় ফিরে পাওয়া যাবে না। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সময়ের সৎ ব্যবহার করতে পারলেই সফলতা অর্জন করা সম্ভব। যারা কথা শুনে বেশি বলে কম তারাই সফল। 

ক্যারিয়ার বিষয়ের আলোচক হিসেবে ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনের সিনিয়র সহকারী মোসা: নাজমুন নাহার ও নিটোল নিলয়ের সহকারী ব্যবস্থাপক (প্রতিভা অর্জন) মো.মোসাদ্দিকুল ইসলাম ।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অর্থনীতি বিভাগের  সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমানসহ ক্লাবের সভাপতি প্রান্ত ব্রাহ্মণ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।


আরও খবর