জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

শার্শায় দপ্তরিকাম নৈশপ্রহরী সুমনের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 01-10-2023 09:40:43 am

যশোরের শার্শায় সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম সুমন কর্তৃক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি ও শীলতাহানীর উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার সাড়াতলা মহাসড়ক ও বিদ্যালয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ঘটনাস্থল পরিদর্শন করেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী।

এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুমন কে গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সালাউদ্দিন আটক করে।

এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ বিভিন্ন প্লেকার্ডে দপ্তর সুমন কে চাকরি থেকে বহিস্কার করা হোক, ফাসি চাই ফাসি চাই সুমনের ফাসি চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, মেয়েদের নিরাপত্তা চাই, দপ্তর সুমনকে চাকরি থেকে বহিস্কার করা হোক করতে হবে। এই স্লোগানে বিক্ষোভ মিছিল করে।

বিদ্যালয়ের এক ছাত্রী বলেন, আমাদের সাথে সুমন সব সময়ে খারাপ ব্যবহার করে। এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি। ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। সঠিক তদন্ত সাপেক্ষে যেটা বেরিয়ে আসবে সেটা আমরা মেনে নেব। আমার ভাই যদি দোষি প্রমানিত হয় তাহলে সে শাস্তি পাবে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি ইউএনও সাহেবের মাধ্যমে জানতে পেরেছি। আমি তিনদিন টের্নিংয়ে ছিলাম। আজকে সরেজমিনে তদন্তে এসে জানলাম দেখলাম। এ ব্যাপারে সঠিকভাবে তদন্তের রিপোর্ট দাখিল  করে ব্যবস্থা গ্রহন করা হবে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস,এম আকিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৪ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে