বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-09-2023 08:29:34 am

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৩৩) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে আবহা অঞ্চলের বিশা নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আমিরুল ময়মনসিংহের গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের খাইরুল ইসলামের ছেলে। সেখানে তিনি ময়লার গাড়ি চালাতেন।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম ছয় মাস আগে গাড়িচালকের ভিসা নিয়ে সৌদি আরবের আবহা অঞ্চলের বিশা নগরীতে যান। সেখানে ময়লার গাড়ি চালাতেন তিনি। ঘটনার দিন দুপুরে গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে গাড়িটি উল্টে যায়। আর এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে আমিরুলের বাড়ির লোকেরা জানতে পারে সে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ছয় মাস আগেই সে বিদেশে গিয়েছিল। এখন মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

Tag
আরও খবর