রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে জেল-জরিমানা

নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে জেল-জরিমানা 


ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।এতে পৃথক দুটি অভিযানে একজনকে জেল ও এক পেট্রোল পাম্পকে আর্থিক জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল চৌরাস্তায় অবস্থিত মেসার্স হাজী ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘনের অপরাধে উক্ত আইনের ৪৬ ধারায় ৭৫ হাজার নগদ টাকা অর্থদণ্ড দেওয়া হয় 


এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএসটিআই পরিদর্শক আমির হামজা, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও স্থানীয় পুলিশ প্রশাসন। 


এদিকে গত সোমবার সন্ধ্যার পর ইউএনও অরুণ কৃষ্ণ পাল পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে চরভেলামারিতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় তফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বালু তোলার কাজে ব্যবহৃত চারটি সেলু ইঞ্জিন জব্দ করা হয়। 


তফাজ্জল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের আব্দুল খালেকের ছেলে। 


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন,উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।  

Tag
আরও খবর