শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

ঘোড়াঘাট থানা শ্রম কল্যান উপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি শাহীন আক্তার এবং সম্পাদক ওয়াহেদ শেখ নির্বাচিত ।

দিনাজপুর জেলা ট্রাক,ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২৪৫ এর ঘোড়াঘাট থানা শ্রম কল্যান উপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে (২০২৩ )সভাপতি হিসেবে শাহীন আক্তার এবং সম্পাদক হিসেবে মোঃ ওয়াহেদ শেখ নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৩সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর সদরের পিডিবি মোড় ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ঘোড়াঘাট থানা ট্রাক শ্রমিক ইউনিয়ন শাখা অফিসের সকল সদদ্যবৃন্দের সম্মতিতে  সাধারন সভায় ট্রাক শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সভাপতি আনোয়ারুল হকসহ সংগঠনের নেতাদের উপস্থিতিতে সাধারন সম্পাদক সাদাকাতুল বারী সাদা ঘোড়াঘাট থানা শাখার শ্রম কল্যান উপকমিটির বিলুপ্ত ঘোষনা করে পুনরায় সকল সদস্যের সম্মতিতে একই দিনে নির্বাচনের প্রস্তুতি শেষে নির্বাচন সম্পন্ন করেন।
ঘোড়াঘাট থানা শাখার শ্রম কল্যান উপকমিটির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকী ৯টিপদের অধীনে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।মোট৭০জনভোটারের মধ্যে ৬৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা এবং সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন সভাপতি আনোয়ারুল হক।নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র এবং ঘোড়াঘাট শাখা উপকমিটির সদস্য আব্দুস ছাত্তার মিলন দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের  সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু  এবং সড়ক সম্পাদক  মোঃ মিষ্টার আলীসহ প্রমুখ।ঘোড়াঘাট থানা শ্রম কল্যান উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি মোঃ শাহীন আক্তার,সম্পাদক মোঃ ওয়াহেদ শেখ,কার্যকরী সভাপতি মোঃ মতিয়ার রহমান,সহ সভাপতি মোঃ মিঠু মিয়া,যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মমিন,সহ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ ফজলুল হক,দপ্তর সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম সাজে,সড়ক সম্পাদক মোঃ শামসুল ইসলাম,সহ সড়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক,প্রচার সম্পাদক মোঃ বাদশা মিয়া,শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মেহেদি হাসান এবং কার্যকরী সদস্য মোঃ হেলাল মিয়া ও মোঃ মনি ড্রাইভার ।কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে ঘোড়াঘাট থানা শাখার শ্রম কল্যান উপকমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ।


Tag
আরও খবর