চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশ : মাসুদ হোসেন

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ,ডিজিটাল অপরাধ, ইভটিজিং ও সাম্প্রদায়িকতা বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বাঘায়। বৃহস্পতিবার বিকেলে বাঘা থানার আয়োজনে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথীর বক্তব্যে রাজশাহী জেলা পুলিশ সুপার এ.বি.এম. মাসুদ হোসেন (বি.পি.এম)বার।  মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথী পুলিশ সুপার এ.বি.এম. মাসুদ হোসেন (বি.পি.এম)বার তাঁর বক্তব্যে বলেন,  সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। 



জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবনতা কমেবে এছাড়া প্রত্যেক পিতা-মাতাকে তাঁর নিজ-নিজ সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে বলেন তিনি। সেই সাথে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের সমাজ থেকে মাদককে চিরতরে নির্মুল এবং সন্ত্রাস, জঙ্গিবাদ দমন সহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান  জানান। সামনে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গা পুজা উৎযাপনে কোন প্রকার গুজব না ছড়িয়ে পরস্পর-পরস্পরকে সহায়তা করার আহবান জানান।



উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হাসেন, এ ছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, হিন্দু বৈধ্য ঐক্য খিষ্টান পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও মওলানা তাফিকুর রহমান প্রমুখ।



উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলি সুপার সনাতন চক্রবর্তী , চারঘাট থানা অফিসার ইনচার্জ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেত্রীবৃন্দ, শিক্ষক মন্ডলী, মহিলা আওয়ামীলীগ, বনিক সমিতি, এলাকার সুধীজন, ইমাম ও সু-শীল সমাজের নেত্রীবৃন্দ।

Tag
আরও খবর