কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বোয়ালমারীতে শেখ হাসিনার জন্মদিন পালন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 29-09-2022 08:34:58 am

গতকাল ২৮ সেপ্টেম্বর ছিলো স্বাধীন বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এর ই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) ফরিদপুর জেলাধীন বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এক আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করে। প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও সাধারন মানুষের অংশগ্রহনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সমগ্র মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে। এসময় মিছিলটি সামনে থেকে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুর্তজা তমাল ও সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী। মিছিলের শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুর্তজা তমাল। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলার গর্ব, সারা পৃথিবীর গর্ব। তার সুযোগ্য নির্দেশনায় আজ বাংলাদেশের এই অভাবনীয় উন্নয়ন। শেখ হাসিনার বিকল্প এই বাংলায় নেই। জননেতা আব্দুর রহমানের দিক নির্দেশনায় প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাবে ছাত্রলীগ।  তিনি সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন। 

আরও খবর