নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ইউপি চেয়ারম্যান মাহমুদের উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান


বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে খুলনা জেলার কয়রা উপজেলাধীন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ। বুধবার  রাত ৮ টা ৩০ মিনিটে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দোয়া অনুষ্ঠান ও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে।


উক্ত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে সবাইকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মহান অভিভাবকের জন্মদিনে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত।  তিনি আরো বলেন দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্জন করেছেন তা নজীরবিহীন। তিনিই বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়ন অর্জনের রোল মডেল।


উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। 


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো ইউপি সদস্য মাসুদুর রহমান, আব্দুল মান্নান সানা, ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ রাসেল হোসেন, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্থানীয় শহিদ গাজী,শাহাবুদ্দিন মালী, হাফিজ গাজী, আতাউর রহমান তুহিন, রেজোয়ান হোসেন,সুমন হোসেন, আফজাল হোসেন প্রমুখ।


কেক কাটা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান, দোয়ায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

Tag
আরও খবর