রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নান্দাইলে আনন্দবাজার পরিচালনা কমিটির নির্বাচন আগামীকাল




ময়মনসিংহের নান্দাইলে চরবেতাগৈর ইউনিয়নেন চরশ্রীরামপুর আনন্দবাজার পরিচালনা কমিটির নির্বাচন আগামীকাল ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আনন্দবাজারে এই ভোট গ্রহণ চলবে।


আনন্দবাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো.আবুল হোসেন সরকার জানান,ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের নির্দেশনায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এতে দেলোয়ার হোসেন বাবুলকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।


সরেজমিন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে গিয়ে জানা যায়,উপজেলার চরাঞ্চলের ঐতিহ্যবাহি এই বাজারটি ২০০৩ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষনা ও ৭ সেপ্টেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা প্রতিদিন ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যাচ্ছেন নিজের জন্য ভোট প্রার্থনা করতে। ভোটাদের বাজার উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফেস্টুন, ব্যানার ও লিফলেটে ছেয়ে গেছে পুরো বাজার।


নির্বাচনে পুরুষ ও নারী ১৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।৩ টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতি পদে একজন করে নির্বাচিত করবেন।


নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল কাদির( চেয়ার),মো.আব্দুল মান্নান(ছাতা),সাধারণ সম্পাদক পদে শেখ সোহেল রানা(মোরগ),মোঃ সুরুজ বাঙ্গালি (কলসি),মোঃ বাবুল মিয়া (টিউবওয়েল),কোষাধ্যক্ষ পদে আবুল কাশেম মিস্ত্রি (ফুটবল),মোঃ আল আমিন (সিলিং ফ্যান), মোঃ রফিকুল ইসলাম (মাইক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ সোহেল রানা জনান,নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।কোষাধ্যক্ষ পদপ্রার্থী,মোঃ আল আমিন বলেন,আশা করি সুষ্ঠু ভোটের।ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী।


স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, ভোট গ্রহনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে যে সকল প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন সবাই যোগ্যতাসম্পন্ন। আশাকরি জাকজমকপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করবেন। 


তিনি বলেন,নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করছি।
Tag
আরও খবর