শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বাংলাদেশ সফরে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-09-2023 12:43:20 am

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। এ সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসিদল)। দলের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হলেন এই পেসার। 


শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।


এ সিরিজে দ্বিতীয় সারির এক দল নিয়ে ঢাকায় আসছে ব্ল্যাকক্যাপসরা। এর আগে নিশ্চিত হয়েছিল, মূল কোচিং প্যানেল পাঠাবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার দল গঠনেও কিছুটা যেন ছাড়ই দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।  


কিউই বোর্ডের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (এনজেডসিপিএ) সাবেক চেয়ারম্যান স্কট উইনিঙ্ক। বাংলাদেশ সফরে এমন তারুণ্যনির্ভর দল গঠনের পেছনে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 


নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের স্কট উইনিঙ্ক জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। এর আগে ওয়ার্কলোডে ভারসাম্য আনার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলোয়াড়েরা বাংলাদেশের মতো পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে পারা পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।


বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল


লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

আরও খবর


6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৫ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২১ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে