শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রামে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 01-09-2023 12:11:51 pm



বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আট আসনের জাতীয়তাবাদী দলের অভিভাবক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান এর সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপুর নেতৃত্বে চান্দগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ মহানগর বিএনপির র‍্যালী সমাবেশে বিশাল মিছিল সহকারে যোগ দেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে নগর বিএনপির উদ্যোগে সকাল ১১ টায় নগরের ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও বিকাল ৩ টায় কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি করার কথা রয়েছে। এছাড়া আগামীকাল শনিবার আলোচনা সভা করা হবে। র‌্যালিতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল সহকারে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এদিকে পৃথক কর্মসূচি পালন করবে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার পা রাখলো ৪৬ বছরে। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করছে দলটি।


বিএনপি নেতারা বলছেন, ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবার তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। এদিকে, আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে।


কয়েক বছর ধরে দলটি প্রতিষ্ঠাবার্ষিকীতে একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় দলটিরপক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে