শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রামে ডিমের বাজারে অস্থিরতার শেষ নেই

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 01-09-2023 04:02:09 am



চট্টগ্রামের পাহাড়তলী বাজারে ডিমের দামে অনিয়মের দায়ে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আর এ জরিমানাকে হয়রানি দাবি করে এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ডিম বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতি। তবে তাদের এ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।


চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর  বলেন, ডিমের দাম এখন আবারও বাড়ছে। আসলে এখানে আমাদের ব্যবসায়ীদের দোষ আছে। যার এক গাড়ি ডিম দরকার তিনি কিনে রাখছেন তিন গাড়ি। একই কাজটি খুচরা ব্যবসায়ীরাও করছেন। যে কারণে হঠাৎ করে ডিমের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগটি নিচ্ছেন উৎপাদনকারীরা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন বলেন, বাজারে প্রতিটি পণ্যই নিয়ে চলছে সিন্ডিকেট। ব্যবসায়ীরা একেক সময় একেক পণ্য নিয়ে খেলছেন। এর সর্বশেষ সংযোজন হচ্ছে ডিম। ডিম আমাদের দেশের নিম্নবিত্তশ্রেণীর মানুষের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। সেই ডিমের দাম প্রতি নিয়ত বাড়ছে। গরীব মানুষ আগে যারা একটি ডিম দুইজনে ভাগ করে খেতেন, তাদের সেই ভাগটি নিঃসন্দেহে বাড়বে। তাদের পক্ষে হয়তো পরিবারের প্রতি সদস্যের জন্য একটি করে ডিম কিনে খাওয়া সম্ভব না।


নিম্নবিত্ত মানুষের প্রোটিনের উৎস ‘ডিম’ নিয়ে কারসাজি থেমে নেই। অভিযানের পরেও এখনো লাগামহীন ডিমের বাজার। এর মধ্যে অভিযানে হয়রানির অভিযোগ তুলে দুইদিন ডিম বিক্রি বন্ধ রাখে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতি। তখন পুরো চট্টগ্রামের বাজার ডিম শূন্য হয়ে পড়ে। পাইকারী ডিম ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে বেশিরভাগ ডিমের সরবরাহ হয় টাঙ্গাইল থেকে। সরবরাহ টাঙ্গাইল থেকে হলেও বাজারের নিয়ন্ত্রণ করে ঢাকার তেঁজগাও সমিতি। তারা সারা দেশের ব্যবসায়ীদের কত টাকা দরে ডিম বিক্রি করবেন, সেটি জানিয়ে দেন। সেই মতে বাজার নিয়ন্ত্রিত হয়। বর্তমানে পাইকারীতে ১০০ পিস ডিম বিক্রি হচ্ছে ১ হাজার ১৬০ টাকা। অর্থাৎ প্রতি পিস ডিমের দাম পড়ছে ১১ টাকা ৬০ পয়সা। গত দুইদিন আগে চট্টগ্রামের ডিমের চাহিদা কমার কারণে প্রতি পিস দামের দাম ১০ টাকা ৭০ পয়সায় নেমে আসে। এদিকে খুচরা বাজারে গতকাল সেই ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৬৫ টাকা। প্রতি পিসের দাম পড়ছে ১৩ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ পাইকারীর তুলনায় প্রতি পিস ডিম ২ টাকা ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ভোক্তারা বলছেন, ডিমের বাজারে এখন অরাজকতা চলছে। পাইকারী হিসেবে প্রতি ডজন ডিমের দাম পড়ছে ১৩৯ টাকা। কিন্তু খুচরা বাজারে ডজনে ২৬ টাকা টাকা বেশি বিক্রি হচ্ছে। মুনাফা করারও তো একটা সীমা আছে।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে