শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

দিনাজপুরে কুমিল্লার এক মাদক ব‍্যবসায়ি ১২কেজি গাঁজাসহ আটক

দিনাজপুরে কোতয়ালি পুলিশের অভিযানে কুমিল্লা থেকে আগত মোঃ মনির হোসেন(৩৩)নামের এক মাদক ব‍্যবসায়িকে ১২কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
৩১আগষ্ট দুপুর ১টায় দিনাজপুর কোতয়ালি থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যমে সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আবদুল্লা আল মাসুম।এ সময় তিনি সাংবাদিকদের বলেন  ধৃত আসামী মোঃ মনিরসহ তার সংগীয় আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মাদকের একটি বড় চালান দিনাজপুর থেকে দেশের অন‍্য প্রান্তে পাঠানোর পরিকল্পনা করার সময় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য মোঃ ফরিদ হাসানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স ) বিশ্বনাথ গুপ্তের নেতৃত্বে এস আই (নিঃ)মোঃ ইমদাদুর রহমান ও সংগীয় এস আই(নিঃ)মনিরুজ্জামানসহ অন‍্যান‍্য সংগীয় ফোর্সের সহায়তায় ২৯আগষ্ট বিকাল তিনটায় দিনাজপুর শহরের ষষ্ঠিতলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের পাকা সড়ক থেকে কস টেপ দিয়ে মোড়ানো তিনটি বড় প‍্যাকেটসহ আসামি মনির হোসেনকে আটক করা হয়।তবে আসামীর সাথে থাকা আরো দু তিনজন পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে সেখান থেকে পালিয়ে যায়।জব্দখৃত প্রতিটি প‍্যাকেট থেকে ৪কেজি করে মোট ১২কেজি গাঁজা এবং একটি লাল রংয়ের রিডমি এন্ড্রোয়েড ফোন উদ্ধার করা হয়।
আসামী মনির হোসেন (৩৩)কুমিল্লা জেলার  কোতয়ালি থানাধীন কোটেশ্বর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।ধৃত আসামিসহ পলাতক আসামীদের বিরুদ্ধে ২০১৮সালের মাদকদ্রব‍্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)সারনির ১৯(খ)/৪১ধারায় মামলা হয়।এবং যাহার মামলা নাম্বার ৭৬।অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম আরো বলেন যে আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে মাদক গাঁজা ব‍্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে অর্থের বিনিময়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে।সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালি থানার নবাগত অফিসার ইন চার্য মোঃ ফরিদ হাসান,পুলিশ পরিদর্শক নিঃ(তদন্ত)মোঃ গোলাম মাওলা,পুলিশ পরিদর্শক নিঃ (ইন্টেলিজেন্স)বিশ্বনাথ দাশ গুপ্ত।

Tag
আরও খবর