কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সংবাদ প্রকাশের পর আশ্র‍য়ন প্রকল্পের ঘর বরাদ্দ পেলেন সেই মানবেতর দম্পতি

সংবাদ প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আশ্রয়ন প্রকল্পের জমিসহ ঘর পেলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বা গ্রামের সেই মানবেতর বৃদ্ধ মাজম আলী ও মোছাঃ বেগম দম্পতি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  কর্মকর্তা কামরুন্নাহার শেফার নির্দেশনায়, (২৮ আগষ্ট)  সোমবার বিকালে দেওয়ানগঞ্জ  উপজেলার ডাংধরা ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে গিয়ে ওই ভূমিহীন দম্পতি মাজম ও বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট  (ভূমি) মাহবুব হাসান  এর প্রতিনিধি , উপজেলা ভূমি অফিস সহকারী মো.জাহিদুল্লাহ (জাহিদ) চাবি হস্তান্তর করেন। 

এসময় চরআমখাওয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ফজলুল করিম (মামুন), ডাংধরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী  কর্মকর্তা  মো. সোলাইমান হোসেনসহ  স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কামরুলন্নাহার শেফা বলেন, বাংলাদেশ সরকারের গৃহীত একটি উদ্যোগকে আরো কিভাবে সাফল্য মন্ডিত করা যায়, এজন্য সাংবাদিকরা ছিন্নমূল ও অসহায় ব্যক্তিদের কথা তুলে ধরে আসছেন।

 আমরা গতকাল  সংবাদপত্রের মাধ্যমে ভূমিহীন মাজম -বেগম দম্পতির বিষয়ে জানতে পেরেছি। সংবাদ প্রকাশের পর মাজম- বেগম দম্পতিকে খুজে আজকে তাদেরকে পুনর্বাসিত করলাম।

তিনি আরো বলেন, এখন থেকে তারা মাখনেরচর আশ্রয়ন প্রকল্পের ১৯ নাম্বার ঘরে থাকবেন। বিদ্যুত ও পানিসহ সব ধরণের ব্যবস্থা এখানে আছে। তাদেরকে কৃষি বিজও দেয়া হবে।  ঘরের আশেপাশে খালি জায়গায় সবজি আবাদ করবেন। এটিই হলো এই সরকারের সফলতা। আমরা চাই প্রত্যেকটি মানুষ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্যে।

উল্লেখ্য, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি প্রদান করা হয়েছে কয়েকটি ধাপে।  জামালপুরে দেওয়ানগঞ্জ  উপজেলার মোট ৩৪০টি ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়।

এছাড়াও বিভিন্ন প্রকল্পে আরও অনেক ঘর উপজেলায় প্রদান করা হয়েছে।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে