মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পাবিপ্রবিতে নতুন ১১টি বিভাগ খোলার পরিকল্পনা

পাবিপ্রবি



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন ১১টি বিভাগ চালুর জন্য ইউজিসির কাছে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৬ আগস্ট শনিবার সলভার গ্রিনের প্রোগ্রামিং কনটেস্ট ও রোবটিক্স ওয়ার্কশপ সেমিনারের প্রধান অতিথির  বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জানান, আমরা ইউজিসির কাছে ১১ টা ডিপার্টমেন্ট চেয়েছি।

তিনি আরো বলেন, আজকে সকালে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ইউজিসি মেম্বার প্রফেসর আবু ত্বাহের। উনার সাথে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হচ্ছিলো। তখন উনি আমাদের বললেন কত গুলো ডিপার্টমেন্ট চেয়েছেন, তখন আমি বললাম আমরা তো চেয়েছি অনেক  ডিপার্টমেন্ট কিন্তু এখন মিনিমাম আমাদের ১১ টা ডিপার্টমেন্ট দিতে হবে। তখন প্রফেসর আবু ত্বাহের বলেন, কেনো কম হলে হয় না? উপাচার্য জানান, কম কেনো আপনারা চাইবেন বিশ্ববিদ্যালয় আগাবে, চাইবেন সব কিছুই আবার বলবেন দেওয়া যাবে না, আপনারা শিক্ষক দিবেন না শিক্ষকদের পদ নেই তাহলে কিভাবে হবে। বিবিএ হচ্ছে যেমন ধরেন বিজনেস দিয়ে রেখেছেন ৪ টা মিলে একটা করে রেখেছেন। আমাদের শিক্ষার্থীরা কিন্তু মার্কেটিং, ফিন্যান্স,  একাউন্টটিং বলেন এই সমস্ত ডিপার্টমেন্টে যেতে পারছে না। ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট না করে ওরা তো জবে যেতে পারছে না, এপ্লাই করতে পারছে না। আমরা ইউজিসির কাছে রোবটিক্স, সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট চেয়েছি। ত্বাহের বলেন, এই গুলো মাস্টার্স কোথায় পাবেন?  আমি বলছি তাহলে  কি আমাদের ছেলে মেয়েরা (শিক্ষার্থীরা)  কোনো দিন এইগুলা পড়বে না? সাহস তো আমাকে করতে হবে কারন আমার সামনে যারা (শিক্ষার্থীরা) আছে তারা সাহসী। কেনো এটা আমরা করবো না, কারন সবচেয়ে জীবন্ত ল্যাবরেটরি তো আমাদের পাবনার নেয়ারেস্ট, রুপপুরের পারমানবিক কেন্দ্রে ফিট করার মত গ্রাজুয়েট তো আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই তৈরি করতে হবে।


উল্লেখ্য, চলমান উন্নয়ন প্রকল্পে নতুন ২ টি একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষে নতুন ডিপার্টমেন্ট চালুর সম্ভাবনা রয়েছে।

আরও খবর