ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রের নাগরিকদের কথা বলার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা, জবাবদিহিতা চাওয়ার স্বাধীনতা দিতে হবে-যবিপ্রবি ছাত্র ইউনিয়ন



ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক বছর ধরে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে মশাল প্রজ্জ্বলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংসদ। এসময় তাঁরা রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার দাবি জানান।


রবিবার (২৭ আগস্ট) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প্রজ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে ছাত্র ইউনিয়ন, যবিপ্রবি সংসদ। এসময় তারা Free Khadija, freedom of expression, 365 days of injustice, গণমাধ্যমের স্বাধীনতা চাই ইত্যাদি স্লোগান প্লাকার্ডে লিখে নিয়ে অবস্থান করেন।


কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিদ্যমান আর্থ-সামাজিক অবস্থাকেন্দ্রিক খাদিজার করা প্রশ্নগুলো কোনো অপরাধ হতে পারে না। এই রাষ্ট্রের নাগরিকদের কথা বলার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা, জবাবদিহিতা চাওয়ার স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে৷ আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যবিপ্রবি সংসদের পক্ষ থেকে খাদিজাতুল কুবরার মুক্তি চাই।


উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বিতার্কিক খাদিজাতুল কুবরা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় ৩৬৫ দিন যাবৎ কারাগারে আটক আছেন। কিডনিতে পাথরসহ নানারকম শারীরিক উপসর্গে আক্রান্ত থাকার পরও বারবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হচ্ছে। পাশাপাশি তার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা না করে, এমনকি মামলার রায়ের আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য নির্দিষ্ট কনডেম সেলে খাদিজাকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খাদিজার মামলাটি যে ভিডিওর ভিত্তিতে করা হয়েছে সেখানে দেখা যায়, উপস্থাপক হিসেবে খাদিজা প্রশ্ন করেছেন, 'আইনশৃঙ্খলার বর্তমান অবনতি ও সামাজিক অবক্ষয় সম্পর্কে আপনার মতামত কী?', 'ছাত্র রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ?', 'আপনি কি মনে করেন বিএনপি বিরোধী দল হিসেবে তার ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে?'

আরও খবর