ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কবি নজরুলের স্মৃতি বিজড়িত যে বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামানুসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তাঁরই স্মৃতিতে বিভিন্ন হল ও ক্যাম্পাসের কাঠামো তার সাহিত্যকর্মের নামে নামকরণ করা হয়েছে।


নজরুল ভারত থেকে বাংলাদেশের প্রথম ত্রিশালে আসেন। শৈশবে তিনি এই ত্রিশালে আসেন। ময়মনসিংহের ত্রিশালে তাঁর নামানুসারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।ময়মনসিংহ শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।মাত্র ৫৭ একরের বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দুই শতাধিক শিক্ষকের তত্ত্বাবধানে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে ।


পুরো ক্যাম্পাস যেন নজরুলের ছোঁয়া, নজরুলের স্মৃতি। শুধু 'চির উন্নত মম শির' নামে স্মৃতিসৌধ এবং 'চক্রবাক', 'চন্দ্রবিন্দু' নামে দুটি ক্যাফেটেরিয়াই নয়, বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে নজরুলের রচনা 'অগ্নিবীণা', 'দোলনচাপা'। 'প্রভাতী', 'ধূমকেতু', 'নটুন পথিক', 'ঝিঙেফুল', 'বিদ্রোহী', 'প্রলয়শিখা' 'দুরের বন্ধু' বাসের নাম এবং তিনটি মঞ্চের নাম 'চুরুলিয়া মঞ্চ', 'গাহি সমীর গান মঞ্চ', 'জয়ধনী মঞ্চ'। এছাড়া একমাত্র চিকিৎসা কেন্দ্রের নামকরণ করা হয়েছে নজরুলের বই 'ব্যাথার দান'। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ঠিক পাশেই রয়েছে দৃষ্টিনন্দন নজরুল ভাস্কর্য। ক্যাম্পাসে বেশ কিছু ম্যুরালও স্থাপন করা হয়েছে।

কেন্দ্রীয় গ্রন্থাগারে নজরুলের বইয়ের আলাদা তাক রয়েছে। প্রতি বছর নজরুল সঙ্গীত, নজরুল স্মৃতি ও নজরুল গবেষণায় অবদানের জন্য বিশিষ্ট নজরুল ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হয়।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সৌমিত্র শেখর বলেন, “আমরা নজরুলের জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য তার নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। জাতীয় কবির বিভিন্ন গান, কবিতা, উপন্যাস, নাটক সর্বোপরি তার জীবনী এবং জীবনকর্মের ওপর গবেষণা চলমান রাখার জন্য বিভিন্ন শাখায় পিএইচডি এবং এমফিল প্রোগ্রাম চালু রয়েছে। দেশের বাইরের গবেষকরা এসেছেন ওই প্রতিষ্ঠানে। নজরুল নিয়ে গবেষণা করতে আমাদের গবেষকরা বিদেশে গেছেন।

আরও খবর