বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

নান্দাইলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

নান্দাইলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়


ময়মনসিংহের নান্দাইলে মুসুল্লি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ।


বৃহস্পতিবার (২৪ আগষ্ঠ) দুপুর সাড়ে ১২টায়  বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা করেন।


বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, সন্ত্রাস, মোবাইলের অপব্যবহার,মাদক এবং গুজব সম্পর্ক জনসচেতনতাসহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন এবং এগুলো থেকে নিজেদের দুরে থাকার পরামর্শ দেন।


ওসি মো. রাশেদুজ্জামান বিদ্যালয়ের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মুল্যবোধ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সামাজিক অথবা পারিবারিক যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করার জন্য শিক্ষকদের নিকট মোবাইল নাম্বার দিয়ে আসেন।


পাশাপাশি সৎ ও চরিত্রবান হওয়া, সময়ের মূল্য দেওয়া, শৃংখলা ও আদব-কায়দা মেনে চলা, গুরুজনদের মান্য করা, শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার কথা মেনে চলা এবং ভালভাবে লেখাপড়া করে দেশকে সোনার বাংলায় পরিণত করার আহবান জানান তিনি।


ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ওসি রাশেদ বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় তোমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।তোমাদের এখন পড়াশোনার সময়। ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোন বিকল্প নেই।তিনি বলেন, তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া সেটা হলো ভালো রেজাল্ট করা।


ওসি রাশেদুজ্জামান বলেন, তোমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। মা-বাবার কথা শুনতে হবে। তারা তোমাদের জন্য অনেক পরিশ্রম করেন। বিশেষ করে কখোনই মায়ের অবাধ্য হবে না।


এ সময় উপস্থিত ছিলেন,মুসুল্লি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মহসীন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আহসান কবির খান কচি, আব্দুল কাদির,ইউপি সদস্য আপ্তর উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,  বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর