বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে আরিফুল-মেহেদী

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংগঠনের সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের জন্য আরিফুল ইসলাম সভাপতি এবং মেহেদী সজীবকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম তরুণ কলাম লেখক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, দেশের তরুণ লেখকদের একটা বড় সংগঠন। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম এক বিশ্ববিদ্যালয়। আমাদের প্রত্যাশা, আমরা লেখনীর মাধ্যমে সমাজ কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে যাব। তবে আমরা শুধু লেখালেখির মাধ্যমেই নিজেদের সীমাবদ্ধ রাখবো না, বরং পথশিশু শিক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, বইমেলা সহ বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে সংগঠনকে সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল তরুণ লেখকদের নিয়ে রাবি শাখাকে অন্যতম এক শাখায় নিয়ে যাব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী সজীব বলেন, বাংলাদেশের তরুণ লেখক সমাজের মাঝে উদীয়মান সংগঠন হিসেবে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ সংগঠন কাজ করে আসছে। রাবি শাখার হাত ধরে এ বিশ্ববিদ্যালয় সাহিত্য, সংস্কৃতি ও লেখালেখির অঙ্গনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।


এস/এস/ দেশচিত্র

আরও খবর