ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ভারতের শুল্ক আরোপের দোহাই দিয়ে পেঁয়াজের কেজিতে ২৫ টাকা দাম বৃদ্ধি চট্টগ্রামে।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 21-08-2023 12:09:51 pm



ভারতে শুল্কবৃদ্ধির খবরে পেঁয়াজের দাম বেড়ে গেছে চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে। একদিনেই কেজিতে বাড়ানো হয়েছে ১৫ থেকে ২০ টাকা। ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর শুল্কবৃদ্ধির খবরে সরাসরি প্রভাব পড়েছে দেশের পেঁয়াজের বাজারে। অনেক মুনাফালোভী ব্যবসায়ী মজুত করা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছে পরে বেশি দামে বিক্রির আশায়।


দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে এক রাতের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১৮ থেকে ২২ টাকা। আর খুচরা বাজারে দাম বেড়েছে কেজিপ্রতি ব্যবসায়ীদের দাবি—পেঁয়াজ রপ্তানির ভারত সরকার। ভারতের অভ্যন্তরে দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ভারতের শুল্ক আরোপের খবর ছড়িয়ে পড়ার পরপরই চাক্তাই-খাতুনগঞ্জে এক লাফে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।


খোঁজ নিয়ে জানা যায়, এতদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে কোনো শুল্ক দিতে হতো না বাংলাদেশকে। তবে হঠাৎ পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় দেশটি। শনিবার বিভাগের উপসচিব অমরিতা টিটুসের সেই করা এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। দেশটির বাজারে পেঁয়াজের দামের নাগাল টানতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার থেকে এটি কার্যকর হয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।


খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানান, স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা ভারত থেকে আমদানির পর খাতুনগঞ্জের আড়তে আনা হয়। তাদের নির্ধারিত দামে কমিশনের ভিত্তিতে আড়তে বিক্রি হয় পেঁয়াজ। হিলিতে দাম বাড়ায় আড়তেও দাম বেড়েছে।



রোববার সকালে নগরীর ষোলশহর ২ নম্বর গেট কর্ণফুলী মার্কেটের দোকানদার কর্ণফুলী ট্রেডার্সের সত্বাধিকারী মোহাম্মদ শফি বলেন, ‘আগের দিন পেঁয়াজ বিক্রি করেছি ৫৫ থেকে ৫৮ টাকা দামে। কিন্তু আজ সকালে এসেই খাতুনগঞ্জে পেঁয়াজের দাম শুনে চোখ ছানাবড়া হয়েছে। কারণ খাতুনগঞ্জেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এটা শোনার পর আমরাও পেঁয়াজের দাম বৃদ্ধি করে ৭০ টাকায় বিক্রি করছি।’

Tag
আরও খবর