ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সাধারণ মানুষের ১১ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা এমটিএফই!!

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 21-08-2023 05:01:39 am

 


যতোদিন বাঙালির অস্বাভাবিক প্রলুব্ধতা থাকবে, ততোদিন এভাবেই ফুলেফেঁপে উঠবে ডেস্টিনি, ইউনিপেটু, স্পীক এশিয়া, এনেক্স ওয়ার্ল্ডওয়াইড, ই-ভ্যালি, MTFE - এর মতো বারংবার মোড়ক বদলে আসা ই-কমার্স নামধারী এই এমএলএম স্ক্যামগুলো।


১১ হাজার কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এমটিএফই

সুলতান আহমেদ, ঢাকা   ১৯ আগস্ট, ২০২৩ ২৩:৪৮

১১ হাজার কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এমটিএফই

অবৈধ অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স ও ক্রিপ্টো ট্রেডিংয়ের মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। এবার ১১ হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে অনলাইনভিত্তিক হায় হায় কোম্পানি এমটিএফই বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ। বিনিয়োগ খুইয়েছেন ৪০ লাখ গ্রাহক।

ঘরে বসেই লাখপতি! না, শুধু লাখপতি হওয়ার যুগ শেষ, স্বপ্ন এখন কোটিপতি হওয়ার। এ জন্য নতুন প্ল্যাটফর্মে বিনিয়োগ। তা-ও আবার যেনতেন প্রতিষ্ঠানে নয়, কানাডিয়ান কোম্পানিতে বিনিয়োগ; যারা কিপ্টোকারেন্সি ব্যবসা করে বিনিয়োগকৃত অর্থকে বানিয়ে দেবে কয়েক গুণ।


এখানেই শেষ নয়, কাউকে বিনিয়োগ করাতে পারলে পাওয়া যাবে মোটা অঙ্কের কমিশন। তবে হায়, একি! যে কোম্পানিকে ঘিরে এত স্বপ্ন তার প্রতিষ্ঠাতা কিংবা পরিচালকদের দেখেনি কেউ। এমনকি কোম্পানিটির নেই কোনো কার্যকর ওয়েবসাইটও।


শুধু শুনে শুনে সেই কোম্পানিকে বিশ্বাস করেই প্রায় ১ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকা) বিনিয়োগ করেছেন প্রায় ৪০ লাখ গ্রাহক। ঠিক এমন পাতানো ফাঁদের নাম এমটিএফই বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ।


মনে রাখা জরুরী -সফলতার কোন শর্টকাট নেই; মেধা - সময় ও পরিশ্রমবিহীন উপার্জন উদ্বায়ী; আজ আছেতো কাল নেই। টাকা ইনকাম করতে প্রচুর সময় এবং কষ্ট করতে হবে। বাতাসের মাধ্যমে টাকা করা যায় না। জীবনে সফলতা অর্জন করা এত সহজ কাজ নয়। জীবনে সফল হতে গেলে আত্মবিশ্বাস প্রবল ইচ্ছে শক্তি থাকতে হবে। একজন সফল উদ্যোক্তা হতে গেলে কয়েকটি কথা মাথায় রাখতে হবে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে তাহলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ।

Tag
আরও খবর