‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে এইচআইভি/এইডস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

 দিনাজপুর লাইট হাউসের আয়োজনে সদর হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের সমন্বয়ে জেলায় এইচআইভি/এইডস প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনার বৃদ্ধির লক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 
 বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ আব্দুল জব্বার কনফারেন্সরুমে ডাক্তার, সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এডভোকেসি সভাতে বলেন, দীর্ঘদিন যাবত লাইট হাউস দক্ষতার সাথে সমাজে উন্নয়নমুলক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। তাদের এইচআইভি/এইডস প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির কার্যক্রম উল্লেখযোগ্য। আইসিডিডিআর বাংলাদেশ এই প্রকল্পের আওতায় সমাজের এমএসএম ও হিজড়া সম্প্রদায়ের মধ্যে এইচআইভি ও যৌনরোগের ঝুঁকি বিষয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সেইজন্য এমএসএম ও হিজড়াদের মধ্যে ডিআইসির স্বাস্থ্য সেবা এবং এইচআইভি রক্ত পরীক্ষার চাহিদা ও গ্রহনযোগ্যতা বেড়েছে। গোপনীয়তার মাধ্যমে সেবা প্রদান করার ফলে এমএসএম ও হিজড়াদের ডিআইসির সেবা বিষয়ে বিশ্বস্থতা অর্জন করা সম্ভব হয়েছে এবং এই প্রকল্প থেকে সেবা নিতে স্বাচ্ছন্দবোধ করেছেন। 
এডভোকেসি সভাতে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ততাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ মোঃ ওয়াহেদুল হক (মেডিসিন), সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ শিলা দত্ত শীল (সার্জারী), সিনিয়র কন্সাল্টটেন্ট ডাঃ আশুতোষ দেব শর্মা (গাইনি), কন্সাল্টটেন্ট ডাঃ কাইয়ুম (শিশু রোগ বিশেজ্ঞ) ও দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কাউন্সিলার কাম এডমিনিস্ট্রেটর অফিসার মোঃ আরাফাত হোসেন প্রমুখ। দিনাজপুর লাইট হাউসের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন এসডিআই মোঃ জাহাঙ্গীর আলম। ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন বগুড়া লাইট হাউসের মনিটরিং অফিসার মোঃ সালাউদ্দিন।
এডভোকেসি সভাতে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্মীয় অনুভুতি জাগ্রত করতে পারলে দিন দিন এই রোগের সংখ্যা কমতে থাকবে। শুধু চিকিৎসা সেবা দিলে চলবে না তাদেরকে এই কাজ থেকে নিরৎসাহিত করতে হবে। অন্ধকার জগৎ থেকে আলোর মুখে নিয়ে আসার জন্য সামাজিকভাবে বন্ধুসুলভ আচরনের ভূমিকা রাখতে হবে।সঞ্চালনায় ছিলেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।

Tag
আরও খবর